কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) মোখলেছুর রহমানসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান তার ব্যবহৃত সরকারি গাড়িযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার নন্দনপুর এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা বিএসআরএম কোম্পানির রডবাহী একটি লরির সাথে ধাক্কা লাগে। এতে মোখলেছুর রহমান তার ডান হাতে আঘাতপ্রাপ্ত হন। এ সময় তার দেহরক্ষী ও গাড়িচালকও আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল মামুন বলেন, আহতদের উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।
কামাল উদ্দিন/আরএআর/এমএস