বেনাপোল সীমান্ত থেকে ভারত থেকে পাচার হয়ে আসা ১ হাজার ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। বুধবার ভোর রাতে সীমান্তের দৌলতপুর বালুর মাঠ এলাকা থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, চোরাকারবারিরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে সীমান্তের দৌলতপুর বালুর মাঠ এলাকায় অবস্থান করছিল। এ সময় সেখানে অভিযান চালালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিত টের পেয়ে ফেনসিডিলের চালান ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
জামাল হোসেন/আরএআর/এমএস