কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউয়িনের মিস্ত্রিপাড়া গ্রামে পার্শ্ববর্তী বাকখাঁলী নদীতে ঢলের স্রোতে পড়ে ২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। তার নাম আবছারুল ইসলাম। সে স্থানীয় আবদুল খালেকের ছেলে।সোমবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যেক্ষদর্শীদের বরাত দিয়ে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, সোমবার শিশু আবছার পাড়ার অন্যান্য শিশুদের সাথে খেলা করার মুহূর্তে পার্শ্ববর্তী বাকখাঁলী নদীতে পড়ে যায়। পরবর্তীতে লোকজন নদীতে খোজাঁখুঁজি করেও (বিকাল ৫টা পর্ষন্ত) ভেসে যাওয়া শিশুকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সায়ীদ আলমগীর/এমএএস/পিআর