খেলাধুলা

বিশ্বকাপ টিকিটের নতুন ক্যাটাগরি, সমালোচনার মাঝেও বাড়লো দাম

আসন্ন ফিফা বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিটের দাম নিয়ে সমালোচনা এখনও চলমান। এসবের মাঝেই আবারও বেড়েছে গুরুত্বপূর্ণ সিটের টিকিটের দাম।

একের পর এক সমালোচনা হলেও ফিফা নতুন করে ‘ফ্রন্ট ক্যাটাগরি’ আসন যুক্ত করেছে ওয়েবসাইটে বিক্রির জন্য। আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইনগলউডে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচ দেখর জন্য ফ্রন্ট ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়ছে ৪ হাজার ১০৫ ডলার। বাংলাদেশ মুদ্রায় যা কিনা ৫ লাখেরও বেশি।

আগে ক্যাটাগরি ওয়ানের টিকিটের মূল্য ছিল ২ হাজার ৭৩৫ ডলার। যা কিনা এখন ছাড়িয়ে গেছে ফ্রন্ট ক্যাটাগরি।

‘ফ্রন্ট ক্যাটাগরি ২’ নামেও একটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। যেই টিকিটের দাম উঠেছে সর্বোচ্চ ২ হাজার ৩৩০ ডলার।

কানাডায় উদ্বোধনী ম্যাচে ১২ জুন দেশটির ফুটবল দল লড়বে বসনিয়া হার্জাগোভিনার বিরুদ্ধে। সেই ম্যাচের ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’টিকিট যুক্ত করা হয়েছে, যার দাম ৩৩৬০ ডলার।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত ১০৪টি ম্যাচের টিকিট মূল্য নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা চলছে সমর্থকদের মধ্যে।

এর আগে মার্চ মাসে টিকিট বিক্রি পুনরায় শুরু করার সময় বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ টিকিট মূল্য বাড়িয়ে ১০,৯৯০ ডলার করা হয়, যা ডিসেম্বরের ড্রয়ের সময় ছিল ৮,৬৮০ ডলার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বারবার জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচই পূর্ণ দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। উচ্চমূল্যের সমালোচনার পর ডিসেম্বর মাসে ‘সাপোর্টারস-টিয়ার’ নামে তুলনামূলক কম দামের একটি টিকিট ক্যাটাগরিও যুক্ত করা হয়।

আইএন