দেশজুড়ে

টেকনাফে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফে চার হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার বিকেলে টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মো. নবী হোসেনের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক আনোয়ার পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ সার্কেলের পরিদর্শক মো. মোশাররফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদে আনোয়ার দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম