দেশজুড়ে

বেনাপোলে ডলারসহ পাচারকারী আটক

 

যশোরের বেনাপোল কাঁচা বাজার থেকে পাঁচ হাজার মার্কিন ডলারসহ বিল্লাল হোসেন (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রোববার বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। আটক বিল্লাল হোসেন বেনাপোল পোর্ট থানার ডুপপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারতে পাচারের উদ্দেশ্যে বিল্লাল হোসেন বেনাপোল কাঁচা বাজারের কাছে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে বিজিবি অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে ১০০ মার্কিন ডলারের ৫০টি নোট উদ্ধার করা হয়। আটক ডলারের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৮৪ হাজার টাকা। ডলারসহ আটক বিল্লাল হোসেনকে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

মোঃ জামাল হোসেন/এএম/আরআইপি