দেশজুড়ে

বেনাপোলে হুন্ডির ৮ লাখ টাকাসহ আটক ১

বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া মোড় থেকে হুন্ডির আট লাখ টাকাসহ হামজের আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে তাকে আটক করা হয়।

আটক হামজের আলী বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের দুখে বদ্দীর ছেলে। এ সময় হুন্ডির টাকা বহন করার একট মোটরসাইকেলও জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া মোড়ে বিজিবি অভিযান চালিয়ে হামজের আলীকে আট লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ আটক করে। পরে মামলা দিয়ে আটককৃত টাকা ও হামজের আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জামাল হোসেন/আরএআর/এমএস