কক্সবাজারের চকরিয়ার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ সময় মদ তৈরি ও বিক্রির অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
শনিবার রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরীস্থ হিন্দুপাড়ায় অভিযান চালিয়ে এ সব চোলাই মদ জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার ভরামুহুরীস্থ হিন্দুপাড়া এলাকার মৃত নিরঞ্জন করের ছেলে বিমল কর (৪৫) ও তার ছোট ভাই কমল করের স্ত্রী পান্না কর (৩০)।
চকরিয়া থানা পুলিশের ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/এমএস