বাংলাদেশ-মিয়ানমার সীমানার নাফ নদীর কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে মোহাম্মদ রশিদ (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে হোয়াইক্যং ঝিমংখালীর নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রশিদ হোয়াইক্যং পুটিবনিয়া রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের আলী আহমদের ছেলে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ডিঙ্গি নৌকা নিয়ে নাফনদীতে মাছ ধরতে যান রশিদ। রাত ১১টার দিকে তাকে ঝিমংখালীর নাফ নদীতে তাকে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, রশিদ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এতে তিনি সাগরে ডুবে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোনো ধরনের আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম