খেলাধুলা

বৃষ্টি থামলেও প্রথম সেশন নিয়ে শঙ্কা

অবশেষে থেমেছে বৃষ্টি। ফলে মিরপুর দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে খেলার সম্ভাবনা তৈরী হয়েছে। গ্রাউন্ডসম্যানরা ইতোমধ্যে কাভার সরিয়েছেন।  তবে মাঠে কয়েক প্রান্তে পানি হালকা পানি জমে থাকায় চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। টানা বৃষ্টির কারণে মিরপুর টেস্টে এখন পর্যন্ত বল মাঠে গড়িয়েছে ৮৮.১ ওভার। আর তার পুরো খেলা হয় প্রথমদিনে। কোন বল না খেলেই পরিত্যক্ত হয়েছে টানা দুই দিন। একই ধারায় চতুর্থ দিনেও বৃষ্টির কবলে পড়তে পারে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা রোববার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা আর হয়ে ওঠেনি। বৃষ্টির কারণে মাঠে কোনো দল মাঠে উপস্থিত হননি। হোটেলেই অবস্থান করছেন দু’দলের খেলোয়াড়রা। একই কারনে স্টেডিয়ামে কোন দর্শকও প্রবেশ করেননি। এর আগে টানা বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিনে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন ডেল স্টেইন এবং জেপি ডুমিনির বোলিং তোপে আট উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম সর্বোচ্চ ৬৫ রান করেন। উইকেট বিলানোর মিছিলে পড়ে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা উইকেটে সেট হয়েও স্কোর বড় করতে পারেননি। আশা জাগিয়ে ফিরে গেছেন সবাই।মমিনুল হক ৪০, ইমরুল কায়েস ৩০, মাহমুদউল্লাহ এবং সাকিব আল হাসান ৩৫ রান করে করেন। নাসির হোসেন ১৩ রান নিয়ে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং জেপি ডুমিনি তিনটি করে উইকেট নেন।# চতুর্থ দিনেও বৃষ্টির বাধাআরটি/এমএস