নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আশিক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশিক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডস্থ সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং ওমরপুর এলাকার আইনাল হকের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে শীতলক্ষ্যা নদীতে গোসলের উদ্দেশ্যে নেমে হঠাৎ করেই পানিতে তলিয়ে যায় স্কুলছাত্র আশিক। পরে সহপাঠী বন্ধু ও স্থানীয় যুবকরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হোসেন চিশতী সিপলু/আরএআর/এমএস