কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচ স্কুলছাত্রের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও দুই ছাত্র নিখোঁজ রয়েছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিখোঁজ তিন ছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্সের সদস্যরা।
উদ্ধার হওয়া দুই স্কুলছাত্র হলো- স্কুল পরিচালনা কমিটির সদস্য ও চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের দশম শ্রেণি পড়ুয়া ছেলে আমিনুল হোসাইন এমশান (১৫), অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে মেহরাব হোসেন (১৩)। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
তিন ছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান।
এর আগে বিকেল সাড়ে সাড়ে ৪টার দিকে চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ছয় স্কুলছাত্র নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্সের সদস্যরা একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। নিখোঁজ অপর দুই ছাত্রের সন্ধান চলছে।
এএম/আরআইপি