কক্সবাজারের টেকনাফের পুরাতন পল্লানপাড়া এলাকায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৭। শনিবার রাতে টেকনাফ সদরের ২নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফের পুরাতন পল্লানপাড়ার জাকির আহমেদের ছেলে নুরুল আমিন (২১) ও মো. সেলিমের ছেলে আব্দুল হাই (১৯)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, টেকনাফের পুরাতন পল্লনপাড়া ২নং ওয়ার্ডের মায়মোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা গলি রাস্তায় কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা বেচা-কেনার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবর পেয়ে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থল থেকে আমিন ও আবদুল হাইকে আটক করে অভিযানকারীরা। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জব্দ ইয়াবাসহ তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস