দেশজুড়ে

বেনাপোলে পিস্তল-গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকা থেকে দুটি এয়ার পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ রিয়াত হোসেন (৩৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক রিয়াত হোসেন চট্টগ্রাম জেলার গোয়ালখালী থানার বদরখালী গ্রামের মৃত অলি আহম্মেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কনেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে আমড়াখালী চেকপোস্টের সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বেনাপোলের কাগজপুকুর নামক স্থানে অভিযান চালানো হয়। তখন বেনাপোল হতে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ঘ-১৫-২১০৭) তল্লাশি করে ব্যাগের ভেতর হতে দুটি এয়ার পিস্তল এবং ১০০ রাউন্ড গুলিসহ রিয়াত হোসেনকে আটক করা হয়। উদ্ধার পিস্তল এবং গুলিসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জেডএ