কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শাহপরীরদ্বীপ উত্তরপাড়ার এনামুল হক (৩৫), শাহপরীরদ্বীপ কোনারপাড়ার নুরুল বশর (৫০), শাহপরীরদ্বীপ পশ্চিম উত্তরপাড়ার লালু (৩০), শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার মহিবুল উল্ল্যাহ (২৫) ও কেফায়েত উল্ল্যাহ (৩৫)।
টেকনাফ থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, শাহপরীরদ্বীপের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক এসব আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জিআর ও সিআরসহ একাধিক মামলায় পরোয়ানা জারির পর থেকে পলাতক ছিল। গ্রেফতারদের শনিবার আদালতে সোপর্দ করার পর সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/এমএস