নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে আব্দুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত গহন আলীর ছেলে। জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন আব্দুর রহমান। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। খবর পেয়ে স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহাদাৎ হোসেন/এফএ/এমএস