গাজীপুরের কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নের চর সম্মানিয়া গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শালিস বৈঠক থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চর সম্মানিয়া গ্রামের আজিজুলের ছেলে আরিফ (২২) ও একই গ্রামের ফজর আলীর ছেলে আপেল।জানা যায়, মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী বাড়িতে পানি পানের কথা বলে ওই দুই যুবক প্রবেশ করে। এরপর তারা বাড়িতে থাকা স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর ভাই এ ঘটনা দেখে ফেললে তারা পালিয়ে যায়।বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চর আলীনগর বাজারে প্রকাশ্যে গ্রাম্য শালিস বৈঠক ডাকেন। পরে বখাটেদের উপস্থিতিতে শালিস বৈঠকে আশপাশের ৪/৫ শত উৎসুক জনতার ব্যাপক সমাগম হয়।পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে সম্মানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দিন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।কাপাসিয়া থানার ডিউটি অফিসার সুমন হক গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেছেন।আমিনুল ইসলাম/এআরএ/বিএ