গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জসিম মোল্লা (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার নিজড়া মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম মোল্লা মোল্লাকান্দি গ্রামের আকবর মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্য ঘের মালিক নাসিম মোল্লা মাছ চুরি ঠেকাতে তার ঘেরের চারপাশে বিদ্যুৎ সঞ্চালন লাইন ফেলে রাখেন। শুক্রবার সকালে জসিম মোল্লা ঘের পাড় দিয়ে যাওয়ার সময় ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে তার পা জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমএস