নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত দলীয় মনোনয়ন না পেয়ে সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পাটির বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।
মহাজোটে প্রার্থীর বিপেক্ষ লড়তে নির্বাচনী মাঠ গরম করে রেখেছেন স্বতন্ত্র প্রার্থী কায়সার হাসনাত। নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন।
স্বতন্ত্র প্রার্থী কায়সার হাসনাত বলেন, আমি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নয়, আমার নির্বাচন আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আমার নির্বাচন বিএনপির বিপক্ষে।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নারায়ণগঞ্জের কাঁচপুরে নতুন সেতুর কাজ পরিদর্শনে এসে দলের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে যেতে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছিলেন তিনি। বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে সরে না গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেছিলেন।
কিন্তু নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে যাবেন বলে জানিয়েছেন।
কায়সার হাসনাত বলেন, দলের উপর মহল থেকে আমাকে নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো কথা বলা হয়নি। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মতিই নির্বাচন করছি।
শাহাদাত/আরএআর/এমএস