কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে এ সকল ইয়াবা জব্দ করা হয়। ৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, রোববার সকালে সাবরাং কবির মেম্বারের চিংড়ি প্রজেক্ট সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় চোরাচালানিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানান তিনি। উদ্ধার হওয়া ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি