প্রবাস

নাইজেরিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে নাইজেরিয়া বাংলাদেশ হাইকমিশন।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রথম পর্বে আবুজায় সিটি অব রিফিউজ অরফ্যানেজে দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. শামীম আহসান মিশন অন্য কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটির সদস্যদের নিয়ে অনাথ শিশুদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন।

এ সময় তিনি কেন্দ্রের প্রশাসকের কাছে এতিমদের জন্য খাদ্য ও উপহার সামগ্রী হস্তান্তর করেন। পাশাপাশি শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসার কথা তুলে ধরেন।

সন্ধ্যায় হাইকমিশন মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে প্রামাণ্য চিত্র প্রদশর্নী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা, কবিতা পাঠ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নাইজেরিয়ার সুশীল সমাজের সদস্য, বাংলাদেশ কমিউনিটির নেতা, মিশন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

জেপি/এএইচ/এমকেএইচ