দেশজুড়ে

দুই ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল চাচির

কুমিল্লার বরুড়ায় দুই ভাতিজার মধ্যে ঝগড়া থামাতে গিয়ে জমিলা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) সকালে উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হাতপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নারী ওই গ্রামের তোরাব আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে ভাসুরের দুই ছেলের মধ্যে সৃষ্টি হওয়ায় ঝগড়া থামাতে গিয়ে ভাতিজা শাহজাহানের শিলের আঘাত চাচি জমিলার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, শাহজাহানকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মো. কামাল উদ্দিন/এসজে/এমএস