একুশে বইমেলা

পাওয়া যাচ্ছে তাসমিম সুলতানার উপন্যাস ‘ঝরাপাতা’

এবারের বইমেলায় প্রকাশ হয়েছে লেখক তাসমিম সুলতানার উপন্যাস ‘ঝরাপাতা’। এটি লেখকের দ্বিতীয় উপন্যাস। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

বইটির মূল্য রাখা হয়েছে ২১২ টাকা। প্রকাশ করেছে দি রয়েল পাবলিশার্স। বইমেলার ২৯২-২৯৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

লেখক তার উপন্যাসে জীবন ও সমাজের বাস্তবচিত্র তুলে ধরার পাশাপাশি ভালোবাসা, বিরহ, ব্যথা-বেদনা, মান-অভিমান, চাওয়া-পাওয়াকে তুলে ধরেছেন।

লেখক তাসমিম সুলতানা বলেন, ‘উপন্যাসে চারটি প্রধান চরিত্র আছে। যেখানে ঘটনাক্রমে চারটি চরিত্রই রহস্যেভরা। কখন যে কী ঘটে বা ঘটতে যাচ্ছে, উপন্যাসটি পড়া শেষ না হলে কিছুই আন্দাজ করা যাবে না। পাতা ঝরে যাচ্ছে কিন্তু কখন ঝরছে? সেটাই আসল রহস্য।’

লেখকের আরও সাহিত্যকর্ম: উপন্যাস বর্ণহীন স্বপ্ন, গল্পগ্রন্থ শ্বেত পায়রার গল্প, ছেঁড়াপাতা, স্কেচ, কবিতার বই প্রতীক্ষা, রানীমা ইলামিত্র। ২০১৭ সালে লেখকের প্রথম উপন্যাস ‘বর্ণহীন স্বপ্ন’ পাঠকপ্রিয়তা পেয়েছিল।

লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে বর্তমানে জনকণ্ঠ পত্রিকার সাব-এডিটর হিসেবে কর্মরত আছেন।

এসইউ/জিকেএস