কুমিল্লায় সরকারি শিশু পরিবারের (বালিকা) এক শ’ সদস্যকে ঈদের নতুন পোশাক কেনাকাটার আনন্দদানের ব্যতিক্রমী আয়োজন করেছে সামাজিক সংগঠন কাকলী ফাউন্ডেশন। মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় নগরীর ফ্যাশন হাউস অ্যান্ড স্টুডিওতে তাদের পছন্দমত পোশাক ক্রয় করে।
ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সাইফ উদ্দিন রনি জাগো নিউজকে জানান, মা-বাবা পরিবারহীন এতিম শিশুদের ঈদের আনন্দ দিতে আমাদের এই আয়োজন। তাদের পছন্দমত পোশাক ক্রয় করে দেয়া হয়েছে ঈদের নতুন পোশাক। সর্বনিম্ন এক হাজার থেকে সর্ব উচ্চ ৭ হাজার ৫০০ শত টাকার পোশাক পছন্দ করেছে শিশুরা।
কেনাকাটায় তাদের পছন্দকে শত ভাগ গুরুত্ব দেয়া হয়েছে। আমাদের শিশু পরিবারের ১০০ সদস্যের জন্য সর্বমোট ৪ লাখ ২২ হাজার টাকার পোশাক ক্রয় করা হয়েছে। শিশু পরিবারের কোমলমতি শিশুরা নিজেদের পছন্দমত পোশাক কিনতে পেরে আনন্দে আপ্লুত।
কেনাকাটায় উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সাইফ উদ্দিন রনী, ফ্যাশন হাউস অ্যান্ড স্টুডিওর সত্ত্বাধিকারী আবদুল বারিক খান রানা, কাকলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক কাউন্সিলর কোহিনুর আক্তার কাকলী, ডিজাইনার মশিউর মাসুদ, ব্যাংকার মনজুর বিন আলম রানা, কাকলী ফাউন্ডেশন ভলান্টিয়ার ইউনিটের সভাপতি কাজী মো ফয়সল ও সাধারণ সম্পাদক আসিফ সানি, নাসির উদ্দিনসহ আরও অনেকে।
আরএইচ/জিকেএস