শিক্ষা

বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার সমন্বয়ক হলেন প্রফেসর আলমগীর

ইউরোপভিত্তিক আন্তর্জাতিক বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপের’ (আইডাব্লিউডাব্লিউজি) দক্ষিণ এশিয়ার সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

২০০২ সালে প্রতিষ্ঠিত অলাভজনক এ প্রতিষ্ঠানটি বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণা ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে আসছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনার কৌশল, পরিবেশ ও আর্থসামাজিক প্রেক্ষাপট, কারিগরি বিষয়ে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে নতুন নতুন কৌশল ও উদ্ভাবন করছে।

জানা গেছে, আইডাব্লিউডাব্লিউজি সদস্যরা দক্ষিণ এশিয়ার বর্জ্য সমস্যা চিহ্নিত ও তার সমাধান নিয়ে কাজ করেন। অধ্যাপক আলমগীর এ দলের একজন সদস্য হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করবেন বলে জানা গেছে।

এমএইচএম/এআরএ/জিকেএস