জাতীয়

ডিএমপির এডিসি-এসি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে (কেপিআই/গার্ড) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শামীম হোসেনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট বিভাগ) হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে ডিএমপির (পেট্রোল-রমনা) সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহাকে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-তেজগাঁও), ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিমকে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-মিরপুর) এবং (পেট্রোল-কোতয়ালী) লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তরা) বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।

টিটি/ইএ/এএসএম