দেশজুড়ে

কালীগঞ্জে নৌকার মাঝি হতে চায় ২৬ জন

চলতি বছরের ৩১ মার্চ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়নে নৌকার মাঝি হতে আওয়ামী ঘরনার ২৬ জন নেতা-কর্মী চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পদক এবিএম তারিকুল ইসলাম জানান, আসন্ন ইউপি নির্বাচনে তুমলিয়ায় ৩, জাঙ্গালীয়ায় ৬, জামালপুরে ২, নাগরীতে ৬, বক্তারপুরে ৬, বাহাদুরসাদীতে ৩ ও মোক্তারপুর ইউনিয়নে ১ জনসহ উপজেলার ৭টি ইউনিয়নে মোট ২৬ জন প্রার্থী ইউপি চেয়ারম্যান হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এরা হলেন- তুমলিয়ার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবুবকর মিয়া বাক্কু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান সরকার মোমেন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। জাঙ্গালীয়া ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি গাজী সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল শেখ, যুগ্ম সম্পাদক মো. লোকমান হোসেন, দফতর সম্পাদক বিমল চন্দ্র সূত্রধর, সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইস্কান্দার, আওয়ামী ঘরনার মো. রাশিদুল খান। জামালপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. খাইরুল আলম ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার। নাগরী ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. সিরাজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল সিকদার, আওয়ামী ঘরনার মো. মানজাত আলী। বক্তারপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোতালিব দর্জি, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুর্শিদ কুলি খান, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান পলাশ, আওয়ামী ঘরনার মুঞ্জুর হোসেন। বাহাদুরসাদীতে উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. সাহাবুদ্দিন আহমেদ, মো. মোস্তফা কামাল ও ওই ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য হাবীবুর রহমান ঝিনুক। তবে ব্যতিক্রম ঘটনা শুধু উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ক্ষেত্রে। ওই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম তোরন ওই ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী।    আব্দুর রহমান আরমান/এসএস/পিআর