দেশজুড়ে

নওগাঁয় ২ টাকায় ইফতার

‘ভালোবাসার ইফতার ২ টাকায়’ স্লোগানে নওগাঁয় স্বল্পমূল্যে ইফতার বিক্রি করা হচ্ছে। প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে ১০০ প্যাকেট ইফতার নিম্নআয়ের মানুষের মাঝে বিক্রি করছেন ফুড প্যালেস রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মনোয়ার হোসেন লিটন। তার এ ব্যতিক্রম উদ্যোগ প্রশংসিত হচ্ছে।

ইফতারের এ প্যাকেটে রয়েছে- খিচুরি, ডিম, বেগুনি, পেঁয়াজু, ছোলা ও খেজুর। মাত্র দুই টাকায় মিলছে ৭০-৮০ টাকার ইফতারের এ প্যাকেট। প্রতিদিন বিকেল ৫টার পর শহরের বিভিন্ন স্থানে ভ্যানে করে ইফতার বিক্রি করা হয়।

আরও পড়ুন: সিলেটে ২ টাকায় ইফতার

শহরের বাঁঙাবাড়িয়া মহল্লার রিকশাচালক মন্টু মিয়া বলেন, সারাদিন রিকশা চালাই। কাঠফাটা রোদে ভাড়া কম হচ্ছে। যাওয়ার পথে কেডির মোড় থেকে দুই টাকার ইফতার কিনেছি। প্যাকেটে ডিম, খিচুড়ি ও খেজুরসহ কয়েক পদের খাবার আছে রয়েছে।

নওগাঁ ফুড প্যালেস রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মনোয়ার হোসেন লিটন বলেন, আমরা রমজান উপলক্ষে মাসব্যাপী দুই টাকায় কিছু ইফতার বিক্রি করছি। যেখানে নিম্নআয়ের মানুষ এ ইফতার তাদের পরিবারের জন্য কিনে নেয়। এখানে সবাই ইফতার কিনে খায়। কেউ ফ্রি নেয় না। ফুড প্যালেস রেস্টুরেন্ট ফ্রি দেয়ও না। ইফতার কেনার পর তাদের তৃপ্তির হাসি দেখে আনন্দে মনটা ভরে ওঠে।

আব্বাস আলী/আরএইচ/এমএস