এমপিওভূক্ত বেসকারি শিক্ষক-কর্মচারিদের ৮ম বেতন স্কেলে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানায়।সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূর মোহাম্মদ বলেন, সরকার এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের ৮ম পে কমিশনে বেতন প্রদানের ঘোষণা দিলেও আমাদেরকে পূর্বের স্কেলে বেতন প্রদান করা হচ্ছে ।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রীর ঘোষণার পরও কিছু আমলার ষড়যন্ত্রের কারণে শিক্ষক সমাজ নতুন পে স্কেলের বেতন থেকে বঞ্চিত হচ্ছে ।মার্চের মধ্যে দাবি মেনে না নিলে এপ্রিল থেকে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ এবং লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। অধ্যক্ষ আবু বকর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আজিজুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান মজুমদার , আকমল হোসেন প্রমুখ।এএস/এএইচ/এমএস