অর্থনীতি

দরপতন গড়াল পঞ্চম দিনে

কোনো পদক্ষেপেই ঘুরে দাঁড়াতে পারছে না দেশের পুঁজিবাজার। অব্যাহত দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক পতন পঞ্চম দিনে গড়াল। সোমবার দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের টানা পতন হয়েছে। দিন শেষে উভয় বাজারে লেনদেনর সঙ্গে বেশির ভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে।বাজার পর্যালোচনা করে দেখা গেছে, গত ২২ মার্চ থেকে ডিএসইর সূচক পতন শুরু হয়। সূচকের সঙ্গে গত তিন দিন ধরে লেনদেনেও পতন অব্যাহত আছে। গতকাল রোববার ডিএসইতে লেনদেন গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এর আগে ১৩ ডিসেম্বর ২৭৪ কোটি টাকা ও ১৭ ডিসেম্বর ২৮৬ কোটি টাকা ডিএসইতে লেনদেন হয়েছিল। পরবর্তীতে কিছুদিন লেনদেনের উত্থান পতন হলেও এতোটা নিচে নামতে দেখা যায়নি। তবে আগের দিনের চেয়ে সোমাবার লেনদেন সামান্য বেড়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৭ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদে হয়েছিল ২৭৮ কোটি টাকা। এদিকে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে ৪ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৬৩০ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৭০টির, কমছে ২১০টির এবং অপরিবর্তিত আছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে, চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৮০ পয়েন্ট কমে ৮ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৯ পয়েন্ট কমে ৯৬০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৮৮ পয়েন্ট কমে ১১ হাজার ৯৩০ পয়েন্টে, সিএসপিআই সূচক ১৩২ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬৭ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ৯১৮ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৪১টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত আছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১৯ কোটি ৬০ লাখ টাকা। এসআই/এসকেডি/আরআইপি