জনপ্রিয় সংগীত তারকা বাপ্পা মজুমদার আগামী বৈশাখে তার নতুন অ্যালবাম নিয়ে আসছেন। এর নাম রাখা হয়েছে ‘বোকাঘুড়ি’। নিজের সুর-সংগীত আয়োজনে বাপ্পা তার এবারের অ্যালবামটি সাজিয়েছেন ছয়টি ভিন্ন গানের সমন্বয়ে।এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আমার সর্বশেষ অ্যালবাম প্রকাশ পায় ‘বেনানন্দ’। এটি ওস্তাদ সঞ্জীব চৌধুরীর জন্মদিনে তাকে উৎসর্গ করেছিলাম। আগামী বৈশাখে ‘বোকাঘুড়ি’ নামের অ্যালবামটি শ্রোতাদের হাতে পৌঁছাবে। সেখানে রোমান্টিক ধাঁচের গান দিয়ে অ্যালবামটি সাজানো হলেও শ্রোতারা গানে ভিন্নতা পাবেন। আশা করছি অ্যালবামের গানগুলো সকলের কাছে ভালো লাগবে।’‘বোকাঘুড়ি’ অ্যালবামটি বাজারে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডার ব্যানারে। এনই/এলএ/এবিএস