রাজনীতি

‘শেখ হাসিনা মন্ত্রীদেরও বিচার করছেন’

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রীদেরও বিচার করছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের কাছে কোনো অপরাধীর মাফ নেই।সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের উপর এক অালোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম নামের একটি সংগঠন ওই অালোচনা সভার অায়োজন করে।তিনি বলেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধ্য হবেন বিএনপি নেত্রী থালেদা জিয়া। ২০১৪ সালের নির্বাচনে খালেদা জিয়া যে ট্রেন ছেড়েছেন,  তা অার কখনও ফিরে অাসবে না।মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে মানুষ হত্যায় মেতে উঠেছিলেন। শতশত মানুষ পুড়িয়ে খালেদা জিয়া ত্রাসের রাজত্ব কায়েম করার ষড়যন্ত্র করেছিলেন। বাংলার মানুষ তার সেই ষড়যন্ত্র মোকাবেলা করেছে। এখন তার রাস্তাতেও জায়গা নেই।তিনি বলেন, তিনি (খালেদা) ঘোষণা করেছেন, আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনাবিহীন হবে। তিনি এমন ঘোষণা দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ সংবিধানে স্পষ্ট করে লেখা অাছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি এবং পৌরসভা নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃেত্বই নির্বাচনে অংশ নিয়েছেন। একইভাবে অাগামী জাতীয় নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়া নির্বাচনে অাসবেন এবং সেই নির্বাচনে তিনি পরাজয় বরণ করবেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ২০২৪ সালেও ক্ষমতায় যাবে।বাংলাদেশের উন্নয় বিশ্বের কাছে অনুপ্রেরণা উল্লেখ করে নাসিম বলেন, উন্নয়নের জন্য ক্ষমতার ধারাবাহিকতা জরুরি। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল বলেই মালয়েশিয়া, সিঙ্গাপুর বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের জন্য বারবার শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসা দরকার।মন্ত্রী সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চত করার লক্ষে স্বাস্থ্য কার্ড প্রদানের কথা উল্লেখ করেন।ফোরামের সভাপতি ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ অালীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ একচ্যুয়ারি, বীমা উন্নয়ন ফোরামের সদস্য সুলতানুল অাবেদীন মোল্লা প্রমূখ।এএসএস/এসকেডি/পিআর