প্রবাস

স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবে নৈশভোজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিশিষ্ট প্রবাসী নাগরিকদের সম্মানে রোববার রাতে একটি নৈশভোজের আয়োজন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের তোয়াইক প্যালেসে এ নৈশভোজের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদের গভর্নর যুবরাজ ফয়সাল বিন বানদার বিন আব্দুল আজিজ আল সৌদ।রাত সাড়ে ৮টার দিকে রিয়াদের গভর্নর অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান গোলাম মসিহ, তার স্ত্রী, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, তার স্ত্রী, দূতাবাসের ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল ফারুকুল ইসলাম সহ দূতাবাসের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।গভর্নর যুবরাজ ফয়সাল বিন বানদার বিন আব্দুল আজিজ আল সৌদ, রাষ্ট্রদূত গোলাম মসিহ এবং বাংলাদেশে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক কুশল বিনিময় শেষে বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে কেক কাটেন।এর আগে দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং বাংলাদেশের সংস্কৃতি ও স্বাধীনতা দিবসের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এনএফ/আরআইপি