দিল্লির ফিরোজ শাহ কোটলায় যে ম্যাচটি হতে পারতো আকর্ষণের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু, সেই ম্যাচটিই আজ হয়ে গেলো পানসে। স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। আগের ম্যাচেই ইংল্যান্ড যখন শ্রীলংকাকে হারিয়ে দিল, তখন বিদায় ঘটে গেছে দক্ষিণ আফ্রিকারও। সুতরাং, গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে আনুষ্ঠানিতার। এই ম্যাচে টস জিতেছে দক্ষিণ আফ্রিকাই এবং প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।এই ম্যাচে শ্রীলংকা মাঠে নেমেছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ছাড়াই। তার পরিবর্তে লংকানদের নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্ডিমাল। মূলতঃ ইনজুরির কারণেই দলে নেই ম্যাথিউজ। তার সঙ্গে ইনজুরিতে পড়েছেন চামিরা দুষ্মন্তেও। এ কারণে দুটি পরিবর্তণ লংকান দলে। সুরঙ্গা লাকমালা এবং শেনান জয়সুরিয়াকে নেয়া হয়েছে এ দু’জনের পরিবর্তে। দক্ষিণ আফ্রিকা দলেও ব্যাপক পরিবর্তণ। প্রথম ম্যাচে পিটুনি খাওয়ার পর হারিয়ে গিয়েছিলেন ডেল স্টেইন। আজ তাকে ফেরানো হয়েছে, কাগিসো রাবাদার পরিবর্তে। ক্রিস মরিসের পরিবর্তে দলে আনা হয়েছে কাইল অ্যাবোটকে। ফারহান বেহার্ডিয়েনকে নেয়া হয়েছে রিলে রুশোর পরিবর্তে।দক্ষিণ আফ্রিকা দলকুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, ফারহান বেহার্ডিয়েন, ডেভিড ওয়াইজ, ডেল স্টেইন, কাইল অ্যাবোট, অ্যারোন পাঙ্গিসো, ইমরান তাহির।শ্রীলংকাদিনেশ চান্ডিমাল, দিলকারত্নে দিলশান, মিলিন্ডা সিরিবর্ধনে, লাহিরু থিরিমান্নে, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, শেনান জয়সুরিয়া, দাসুন সানাকা, রঙ্গনা হেরাথ, জেফ্রি ভেন্ডারসি এবং সুরঙ্গা লাকমাল। আইএইচএস/এবিএস