জোকস

বেটি তোর চুলকানি আছে

বেটি তোর চুলকানি আছেনিজের ভাগ্যটা জেনে নিতে কারিনা হানা দিল জ্যোতিষ বাবার আস্তানায়।কারিনা : বাবা, ক’দিন হলো ডান হাতটা খুব চুলকাচ্ছে। কীসের লক্ষণ বলুন তো?জ্যোতিষ : হুম! তোর ওপর মঙ্গলের প্রভাব রয়েছে। এক কোটিপতির সঙ্গে তোর বিয়ে হবে। যার রয়েছে প্রচুর ধন-সম্পদ।কারিনা : বাবা, আমার বাঁ হাতের তালুও চুলকায়।জ্যোতিষ : বলিস কী? তোর তো বিদেশযাত্রা শুভ!কারিনা : বাবা, আমার ডান পা-টাও কিন্তু একটু একটু চুলকাচ্ছে।জ্যোতিষ : দূর হ, বেটি তোর চুলকানি আছে। জলদি ডাক্তার দেখা।****কারো সঙ্গে প্রেম হয়েছিলপ্রেমিক : আমার প্রেমে পড়ার আগে আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার?প্রেমিকা চুপ।প্রেমিক : কথা বলছো না যে? রাগ করলে?প্রেমিকা : রাগ করিনি, আমি গুনে দেখছি!**** আমি এই এলাকায় নতুনএকদিন চাদনি রাতে হাবুল আর আবুল মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ বল্টু আবুলকে বলল, ‘দেখ দেখ আকাশে কি সুন্দর সূর্য উঠেছে!’ তখন আবুল বলল, ‘আরে না এটা চাঁদ!’ কিন্তু বল্টু মানছেই না। এই নিয়ে চলছে তাদের তর্ক। ঠিক এই সময় ওই রাস্তার পাশ দিয়ে কাবুল যাচ্ছিল। তাই দু’জনেই কাবুলকেডেকে বলল, ‘আচ্ছা আকাশে এটা কি চাঁদ নাকি সূর্য?’ তখন কাবুল বলল, ‘আমি কি করে জানব ভাই। আমি তো এই এলাকায় নতুন!’****ছোট্ট পিন্টু বরাবরই খুব বুদ্ধিমান, নারীদের সম্মান করতে পিছপা হয় না। একদিন বাসে এক মহিলা দাঁড়িয়ে ছিলেন! তো পিন্টু বলে উঠল, ‘আন্টি আমি উঠে যাই, আপনি আমার জায়গায় বসে যান।’এ কথা বলার সাথে সাথে মহিলা পিন্টুকে ধমক দিয়ে এক চড় দিল!কিন্তু কেন?আসলে পিন্টু তখন তার বাবার কোলে বসে ছিল!এসইউ/এমএস