লাইফস্টাইল

আজ প্রাক্তনকে খুদেবার্তা পাঠিয়েছেন?

প্রাক্তন হলেই কি আমরা একে অপরকে ভুলে যাই? তার আর কোনো খোঁজ নেওয়া হয় না? দেখা না হলেও কি কথা বলার ইচ্ছা জাগে না? তাহলে তো আজই সেই দিন; যেদিন প্রাক্তনকে আপনি এসএমএস বা খুদেবার্তা পাঠাতে পারেন। যদি বিপদে পড়ার কোনো আশঙ্কা না থাকে তাহলে একটু খোঁজ তো নিতেই পারেন।

প্রতি বছর ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল টেক্সট ইওর এক্স ডে’ পালন করা হয়। সে হিসেবে আজ টেক্সট ইওর এক্স ডে বা প্রাক্তনকে টেক্সট পাঠানোর দিন। সুতরাং তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, তাকে তা স্মরণ করিয়ে দিতে পারেন। খোঁজ নিতে পারেন, বর্তমানে তিনি কেমন আছেন।

আরও পড়ুন: স্ত্রী আপনাকে সম্মান করেন কি না বুঝবেন যেভাবে 

বর্তমানে মানুষ প্রতিদিন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও বন্ধুদের এসএমএস পাঠান। তবে প্রাক্তন প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীকে সাধারণত এসএমএস দেন না। এজন্য প্রাক্তনদের এসএমএস পাঠাতে উৎসাহিত করতে দিনটি উদযাপন করা হয়।

জানা যায়, ১৯৮৪ সালে জার্মানিতে টেক্সটিং বা এসএমএসের ধারণা বিকশিত হয়। তবে তা কার্যকর হতে কয়েক বছর সময় লেগেছিল। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর ২২ বছর বয়সী প্রকৌশলী কম্পিউটার ব্যবহার করে মোবাইল ফোনে ‘মেরি ক্রিসমাস’ লিখে রিচার্ড জার্ভিস নামে এক ব্যক্তিকে পাঠান। ২০০৭ সালের পর থেকে টেক্সট মেসেজিং মুঠোফোনে জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে।

এসইউ/জিকেএস