আন্তর্জাতিক

ব্রাজিলের পর্যটনমন্ত্রীর পদত্যাগ

ব্রাজিলের পর্যটনমন্ত্রী হেনরিক ইদুয়ার্দো আলভেস পদত্যাগ করেছেন। সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।  পর্যটনমন্ত্রীই প্রথম যিনি ক্ষমতাসীন ব্রাজিলিয়ান ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির (পিএমডিবি) সরকার থেকে পদত্যাগ করলেন। এর ফলে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ওপর চাপ বাড়বে বলে ধারণা করা  হচ্ছে।  পার্লামেন্টে বিরোধী দলের সদস্যরা রৌসেফকে সরাতে চান। তাদের অভিযোগ, রৌসেফ দেশে ক্রমবর্ধমান ঘাটতির মুখে অর্থের হিসাব আড়াল করেছেন। সাবেক সামরিক সরকারের রাজবন্দি রৌসেফ ১৪ মাস আগে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন। কিন্তু সরকারের জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তার জনপ্রিয়তা কমে গেছে। তবে রৌসেফের দাবি, তিনি কোনো ভুল কাজ করেননি। টিটিএন/এমএস