অর্থনীতি

এটিএম জালিয়াতি : ডাচ-বাংলার এমডিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

এটিএম কার্ড জালিয়াতির অভিযোগে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসি তাবরেজসহ একই ব্যাংকের ৪ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ।মামলার অপর আসামিরা হলেন- ডাচ-বাংলা ব্যাংকের দনিয়া শাখার ম্যানেজার জাহাঙ্গীর মোল্লা, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, দনিয়া শাখার সিনিয়র অফিসার ফাহিম ফিরোজ সুমন। এআর/জেএইচ/এমএস