কোহলি ইস্যুতে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের অমিতাভকে প্রশ্ন করে বসলেন আপনি কে? কিন্তু তাতে কি? তিনি যে শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে জনপ্রিয় এক অভিনেতা। তার প্রমাণ খোদ ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখ ক্রিস গেইল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই ব্যাটিং দানব অনেক আগেই জানান দিয়েছিলেন যে, বিগ বি`র ছবি ও তার স্টাইল খুব পছন্দ তার।তারই ধারাবাহিকতায় অমিতাভের আমন্ত্রণে সাড়া জানিয়ে তার বাসায় সাক্ষাত করেন ক্রিস গেইল। এ সময় অমিতাভ গেইলের ব্যাটিংয়ের বেশ প্রশংসা করেন। এদিকে সাক্ষাত শেষে গেইল তার টুইটারে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, অমিতাভ বচ্চন সত্যিকার অর্থে একজন কিংবদন্তি। তার বাসায় আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। এবং তার দেয়া বইটির জন্য আবারো ধন্যবাদ। আগামী ৩১ মার্চ (বৃহস্পতিবার) সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যাচে গেইলের একটি সেঞ্চুরি দেখতে চান অমিতাভ। তবে জয়টা পাবে ভারতই, এমন প্রত্যাশা তার।প্রসঙ্গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে আবারও সবার প্রশংসা কুড়াতে শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ব্যাটিং দানব ক্রিস গেইল। সেই ম্যাচে মাঠে উপস্থিত থাকতে না পারায় ক্ষমা চেয়েছিলেন ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।অমিতাভ বচ্চন টুইট বার্তায় বলেন,‘টি-২১৭৬-ক্রিস গেইল অবিশ্বাস্য! মুম্বাইতে তোমার সঙ্গে দেখা করতে না পারায় আমি দুঃখিত। এবং তোমার মুখ থেকে আমার গান শুনতে না পারার জন্যও দুঃখিত। তবে খেলা দেখেছি। অসাধারণ!’ অমিতাভ বচ্চনের এমন টুইটের জবাবে গেইল টুইট করেন, ‘অবশ্যই আমাদের দেখা হবে...চিয়ার্স।’আরএ/এমআর/আরআইপি