দেশজুড়ে

তানোরে মাদকসেবী সন্তানদের পুলিশে দিলো মা

রাজশাহীর তানোরে মাদকসেবী সন্তানদের পুলিশে দিলো দুই মা। পুলিশের কাছে হস্তান্তরের পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বিনোদপুর গ্রামের মৃত ভীম হেমব্রামের ছেলে বিশ্বনাথ হেমব্রাম (৩০) ও তাতিয়াল পাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মনিরুল ইসলাম (২৫)। তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক জানান, মাদকসেবী ছেলেদের অত্যাচারে অতিষ্ট হয়ে সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পৃথক গ্রামের বাহামনি ও মনোয়ারা নামের দুই জননী পুলিশে খবর দেয়। পুলিশ বাসায় গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করে পুলিশ। এসময় আদালতের বিচারক তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বর্তমানে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিকেলের মধ্যেই তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।শাহরিয়ার অনতু/এআরএ/এবিএস