দেশজুড়ে

খুলনায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি গ্রেফতার

খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্তুজাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১১ টার দিকে নগরীর পিকচার প্যালেস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।আলমগীর হান্নান/এফএ/পিআর