বাসে বসাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ইংরেজী বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী রাতুল ও নৃবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী হিরা।মঙ্গলবার বেলা ১১টার দিকে জবি ছাত্রলীগের আগুন গ্রুপ ও হারুন গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সীরাজুল ইসলাম বলেন, এটা ছাত্রলীগের কোন ঘটনা নয়। এটা তাদের বিভাগীয় ঝামেলা। এ বিষয়টি প্রশাসন দেখবে।এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুর মুহম্মদ জাগো নিউজকে বলেন, সোমবার বাসে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় । এরই জেরে (মঙ্গলবার) দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় । আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সুব্রত মণ্ডল/এসকেডি/পিআর