বিনোদন

শেষ শয্যায় মেয়ের সঙ্গে দিতির শেষ গান (ভিডিও)

চিত্রনায়িতা দিতি আজ আর আমাদের মাছে নেই। তার স্মৃতি, তার অভিনয়, তার গানগুলোকে আঁকড়ে ধরেই তাকে ভালোবাসতে চাইবে পরিবারের সদস্য ও ভক্তরা- এটাই স্বাভাবিক। তেমনি করে দিতির মেয়ে লামিয়াও মাকে খুঁজে বেড়াচ্ছেন স্মৃতির রাজ্যে। সোমবার ২৮ মার্চ নিজের ফেসবুক ওয়ালে লামিয়া চৌধুরী একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু শয্যায় দিতি। মায়ের কানের কাছে গিয়ে গান ধরলেন লামিয়া, ‘এত বড় পৃথিবীটা দেখা হতো না, মাগো তুমি বিনে দেখা হতো না’। মেয়ের সঙ্গে মৃদু কণ্ঠে মাও গানটি ধরলেন। এটাই ছিলো মৃত্যুর আগে মেয়ের সঙ্গে দিতির শেষ গান।প্রসঙ্গত, এই গানটি দিতির কণ্ঠে আয়োজিত ‘ফিরে যেন আসি’ শিরোনামে একটি একক অ্যালবামের। এখানে মেয়ে লামিয়াকে নিয়ে ‘মাগো তুমি বিনে’ গানটি গেয়েছিলেন তিনি। গানটির কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, সুর করেছেন পল্লব সান্যাল।এলএ/আরআইপি