বিনোদন

নেমেসিস ব্যান্ডের জোহাদ ক্যাটস আইয়ের শুভেচ্ছাদূত

ব্যান্ডদল নেমেসিসের ভোকালিস্ট ও গিটারবাদক জোহাদ রেজা চৌধুরী ফ্যাশন হাউজ ক্যাটস আইয়ের শুভেচ্ছা দূত হলেন। এ উপলক্ষে বুধবার, ৩০ মার্চ দুপুরে রাজধানীর গুলশানের স্টেক হাউজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্যাটস আইয়ের চেয়ারম্যান সাঈদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুন সিদ্দিকী, জোহাদসহ আরো অনেকে।  চুক্তি শেষে এ প্রসঙ্গে জোহাদ বলেন, ‘ক্যাটস আই দেশের জনপ্রিয় একটি ফ্যাশন হাউজ। ভোক্তাদের কাছে এই ফ্যাশন হাউজের পণ্যের বেশ সুনাম রয়েছে। ক্যাটস আই দীর্ঘ তিন দশক যাবৎ সুনামের সঙ্গে এদেশে ব্যবসা করে যাচ্ছে। এতবড় ফ্যাশন হাউজের শুভেচ্ছাদূত হওয়াটা অনেক আনন্দের। তাদের পণ্যের প্রচারে আমি সম্পৃক্ত থাকতে পারছি এটা ভেবে ভালো লাগছে। এ দায়িত্ব আমার চলার পথে নতুন মাত্রা যোগ করবে বলে আমি আশা করি।’ক্যাটস আইয়ের চেয়ারম্যান সাঈদ সিদ্দিকী বলেন, ‘ক্যাটস আই- ফ্যাশন এবং লাইফস্টাইল ব্রান্ড হিসেবে এদেশে তরুণ-তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে। পাশ্চাত্যের সঙ্গে দেশি ট্রেন্ড এবং রুচির সমন্বয় করে ফরমাল ও ক্যাজুয়াল ফ্যাশন ক্যাটস আই এর বিশেষত্ব। দীর্ঘদিনের পথচলা আমাদের। সেই পথে অলটারনেটিভ রক সংগীতের জনপ্রিয় গায়ক জোহাদকে আমাদের সঙ্গী করতে পেরে আনন্দিত। আগামীতে তার সহযোগিতায় আগামীতে আমাদের ফ্যাশন হাউজটি আলোর দ্যুতি ছড়াবে বলে আমি বিশ্বাস করি।’ উল্লেখ্য, এর আগে ক্যাটস আইয়ের শুভেচ্ছাদূত ছিলেন আসিফ আজিম এবং ২০০৫ সালে ছিলেন সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ।এনই/এলএ/পিআর