গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, তনু হত্যার প্রতিবাদে সারা দেশে প্রতিদিন বিক্ষোভ, মানববন্ধন চলছে। কিন্তু প্রশাসনের কোন উদ্যোগ চোখে পড়ছে না। এভাবে চলতে থাকলে বিষয়টি একটি ইস্যু হয়ে দাড়াবে। অতি দ্রুত তনুর হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। তা না হলে ‘গণজাগরণের’ ডাক দেয়া হবে।বুধবার দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাস্কর্য চত্বরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ভাস্কর রাশা, জবি শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম, সহ জবির শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।সুব্রত মন্ডল/এসকেডি/এবিএস