কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাথে যৌথভাবে রাজধানীর গুলশানে ঢাকার চতুর্থ টিচিং সেন্টারের উদ্বোধন করলো ব্রিটিশ কাউন্সিল। বুধবার এ সেন্টারের উদ্বোধন করা হয়।শিশু, তরুণ, বিশ্ববিদ্যালয় পড়ুয়াসহ সব প্রতিষ্ঠানের পেশাজীবীরাই এ টিচিং সেন্টার থেকে কোর্স করতে পারবেন। সবক্ষেত্রে মানুষের চাহিদা মেটাতে টিচিং সেন্টারে রয়েছে নিয়মিত উইকেন্ড কোর্স ও প্রিমিয়াম উইকেন্ড কোর্স। যুক্তরাজ্যের অভিজ্ঞ ও উচ্চমানসম্পন্ন শিক্ষকেরা গুলশানের টিচিং সেন্টারে শিক্ষাদান করবেন। প্রতিটি কোর্সেরই সময়সীমা ৩২ ঘণ্টা। টিচিং সেন্টারের ইংরেজি শিক্ষা বিষয়ক যে কোর্সগুলো হবে তা হলো: ইংলিশ স্কিলস, ইংলিশ ফর আইইএলটিএস, ইংলিশ ফর ওয়ার্ক, স্পোকেন ইংলিশ অ্যান্ড কোর্সেস ফর চিলড্রেন অ্যান্ড টিনএজার’স (৫ থেকে ১৭ বছর বয়সী)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনোয়িট পিয়েরে লারামি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের টিচিং সেন্টারের ব্যবস্থাপক জেমি মান। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যালিসন ব্লেক বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল বিশ্বের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ক সংস্থা এবং ইংরেজি ভাষা যুক্তরাজ্যের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্পদ। এ টিচিং সেন্টারটি ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি নিশ্চিত এ টিচিং সেন্টারটি একটি সম্পদে পরিণত হবে। যেখানে শিশু ও প্রাপ্তবয়স্করা তাদের ইংরেজি দক্ষতা বাড়াতে পারবেন ও যুক্তরাজ্যের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ www.britishcouncil.org.bdএআরএস/পিআর