বুধবার দুপুরে কারাগারে পাঠানোর পর তিন ঘণ্টার মধ্যে জামিন পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবশেষে সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেইলর নেছার আলম। তিনি জানান, আদালতের আদেশ হাতে পেয়ে তাকে মুক্তি দেয়া হয়েছে। এর আগে বুধবার দুপুরে তিনটি মামলায় আত্মসমর্পণ করেন বিএনপির এই মহাসচিব। প্রথমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হলেও বিকেলে তার জামিন মঞ্জুর করেন আদালত। এআর/এসকেডি/আরআইপি