বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল।ছাত্রদলের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ২ এপ্রিল শনিবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং ৩ এপ্রিল রোববার দেশের সকল থানা, পৌর ও কলেজসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এই কর্মসূচি ঘোষণা করেন।অন্যদিকে একই ইস্যুতে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। ঘোষিত কর্মসূচিতে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি।যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।এমএম/এআরএস/পিআর