জাতীয়

সন্দ্বীপে নির্বাচনী সহিংসতায় নিহত ৩

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ ইব্রাহীম (৩৫), মো. জামাল (৩৪) ও  সানাউল্লাহ (৪৫)। স্থানীয় সূত্রে জানায়, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে উপজেলার বাউরিয়া ইউনিয়নে কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ব্যাপক গুলি বিনিময়ে ৩ জন নিহত হয়।এআরএস/এবিএস