দেশজুড়ে

রংপুরে ১১টির মধ্যে ১০টিতেই আ. লীগ জয়ী

দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। একটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রাথী।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, ১নং চৈত্রকোল ইউনিয়নে নৈাকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জিয়াউর রহমান সবুজ। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির লিয়াকত আলী বাদল। আরও খবর : নীলফামারীতেও আ. লীগ এগিয়ে২নং ভেণ্ডাবাড়ি ইউনিয়নে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম প্রধান। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল হালিম সরকার। আরও খবর : ঠাকুরগাঁওয়ে আ.লীগের জয়জয়কার৩নং বড়দরগাহ ইউনিয়নে আওয়ামী লীগের মোতাহারুল হক বাবুল জয়ী হয়েছেন। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির ফারুক মণ্ডল।৪নং কুমিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোসফাক হোসেন চৌধুরী ফুয়াদ নির্বাচিত হয়েছেন। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের (স্বতন্ত্র) মোজাম্মেল হক লাল। আরও খবর : কুড়িগ্রামে ১৩টির মধ্যে ৬টিতে আ. লীগ৫নং মদনখালি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রাথী সামসুল আলম জয়ী হয়েছেন। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের বিএনপি বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মোস্তাফিজার রহমান মন্ডল মানিক।৬নং টুকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আতাউর রহমান জয়ী হয়েছেন। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মিজানুর রহমান শাহীন। আরও খবর : পঞ্চগড়ে আ. লীগ ৩, বিদ্রোহী ৩১০নং শানেরহাট ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান মিন্টু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন জাতীয় পার্টির আবেদ হোসেন খান মাজু।১১নং পাঁচগাছি ইউনিয়নে আওয়ামী লীগের লুৎফর রহমান লতিফ জয়ী হয়েছেন। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) বাবুল মন্ডল। আরও খবর : দিনাজপুরে ২১টি ইউনিয়ন পেল আ. লীগ১২নং মিঠিপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম ফারুক নির্বাচিত হয়েছেন। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী হাসান আলী।১৪নং চতরা ইউনিয়নে আওয়ামী লীগের এনামুল হক শাহীন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব। আরও খবর : লালমনিরহাটে আ.লীগ ৮, বিদ্রোহী ৪১৫নং কাবিলপুর ইউনিয়নে আওয়ামী লীগের রবিউল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সামসুল হক।উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলার মোট ১৫টি ইউনিয়নের মধ্যে সীমানা জটিলতার কারণে ৪টি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।জিতু কবীর/এমএএস/আরআইপি